শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

ইউনকে গ্রেফতার করা নিয়ে বিপাকে দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ

৩,জানুয়ারি,রয়টার্স: দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে গ্রেফতার করতে তার বাড়িতে সরাসরি প্রবেশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা ইউনের সমর্থকদের এড়াতে পারলেও সীমানার ভেতরে প্রেসিডেনশিয়াল সিকিউরিটি ফোর্সের (পিএসএস) সদস্যরা তাদের বাধা দেয়। গতকাল শুক্রবার ইউনকে গ্রেফতার চেষ্টা নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি তদন্ত কার্যালয়ের (সিআইও) কর্মকর্তারা স্থানীয় সময় সকাল সাতটার কিছু পরেই ইউনের বাড়ির সামনে হাজির হন। অবশ্য গেটের সামনে একটি বাস রাস্তা আটকে দাঁড়িয়ে থাকায় কর্মকর্তা উপস্থিত হয়েই বাড়িতে প্রবেশ করতে পারেননি।

অনলাইন আপডেট

আর্কাইভ